ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমার থেকে ৩ কোটি টাকার মাদক ঢুকছিলো এপারে, বিজিবির হাতে পাচারকারী আটক কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরির সাহিত্য আড্ডা, বিজয়ীদের পুরস্কার প্রদান প্রশাসনের নির্দেশনা মানেন না বিএনপি নেতা, ইজারার নামে সরকারি জমি দখলের অভিযোগ কুতুবদিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা বনকর্মীরদের হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ৯০ জনের বিরুদ্ধে মামলা মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীম কক্সবাজারে অস্ত্র মামলার পলাতক আসামি আবু সিদ্দিক গ্রেপ্তার পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক

চকরিয়ায় পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়া আসামী সাজ্জাদ গ্রেফতার

চকরিয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মো. সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গরবার (৮ জুলাই) দিবাগত রাত ২টা ১০ মিনিটে কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সাজ্জাদ হোসেন (৩০) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভুলহাজারা ইউনিয়নের বিংভিং দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান,গত ৬ জুলাই চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পাল ও তার সঙ্গীয় ফোর্স ভুলহাজারা ইউনিয়নের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল এলাকা থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনার পথে দুষ্কৃতকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই চকরিয়া থানায় একটি মামলা রুজু করা হয় এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান শুরু করে। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ঘটনায় সাজ্জাদ হোসেন ছাড়াও আরও কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে ৩ কোটি টাকার মাদক ঢুকছিলো এপারে, বিজিবির হাতে পাচারকারী আটক

চকরিয়ায় পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়া আসামী সাজ্জাদ গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫