ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার

রামু উপজেলার গর্জনিয়া সীমান্তে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে ২ লক্ষ ১ শত পিস ইয়াবা উদ্ধার করেছে।

শনিবার ভোর রাতে পরিচালিত এই অভিযানে সীমান্ত পার হয়ে আসা পাচারকারীরা বিজিবির ধাওয়া খেয়ে ইয়াবার চালান ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়।

​বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৮/৪ এস এলাকা দিয়ে অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোন্দুলেরমুখ নামক স্থানে চোরাকারবারীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল। পাচারকারীদের থামার নির্দেশ দিলে তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত গহীন জঙ্গলের ভেতরে গা ঢাকা দেয়। পরবর্তীতে টহলদল উক্ত স্থান থেকে পরিত্যক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২০ কাটে সাজানো মোট ২ লাখ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

​এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা বজায় থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক

গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬