ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এবারের জন্মদিনে নেতা-কর্মী ও সমর্থকদের কেক না কেটে আল্লাহর দরবারে দোয়া করার পরামর্শ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শীতা, সৌহার্দ্য, পরিমিতিবোধ ও পরমতের প্রতি শ্রদ্ধার জন্য গত ১৫ বছরের বেশি সময় ধরে স্বৈরশাসনের সময়ও তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাবেক এই প্রধানমন্ত্রীকে কারারুদ্ধ করেন শেখ হাসিনা। উচ্ছেদ করেন সেনানিবাসের বাড়ি থেকে। অসুস্থ খালেদা জিয়াকে আটকে রাখা হয় কারাগারে। বিচারের নামে হয়রানির পরও আপস করেননি খালেদা জিয়া।

স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে কয়েকজন বিপথগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হলে বিএনপির হাল ধরেন খালেদা জিয়া। ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি হয়ে ওঠেন ঐক্যের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে আপসহীন নেত্রী হিসেবে আখ্যা দেওয়া হয়। ১৯৯১ সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এ পর্যন্ত তিন দফায় প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।

সূত্র: ইনডিপেনডেন্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

আপডেট সময় : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫