ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা

ক্ষমতায় গেলে কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেয়া হবে না: জামায়াতের আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেয়া হবে না। এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যাতে নারীরা নিজ ইচ্ছাতেই পর্দা করবে।

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে দিনাজপুরের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমীর বলেন, ৫ আগস্টের পর নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল। কিন্তু প্রতিরোধের মুখে তারা পালিয়ে এসেছে। আর জামায়াতে ইসলামী কোনো ব্যাংক দখল করেনি। বরং ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে।

তিনি আরও বলেন, আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে রাষ্ট্রে কোন বৈষম্য থাকবে না, কোন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে।

মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, হাবিপ্রবি, মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অন্যান্য শিক্ষক, আলেম-ওলামা, দিনাজপুর চেম্বারসহ অন্যান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।
সূত্র :যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতায় গেলে কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেয়া হবে না: জামায়াতের আমির

আপডেট সময় : ০৮:৫৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪