ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু আজ ৮১তম জাতিসংঘ দিবস বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল

কক্সবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাকাউন্টিং ক্লাব’-এর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মুন্না এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রেজাউল করিম।

​বিজ্ঞপ্তিতে আগামী ৭ দিনের মধ্যে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মাহফুজুল হক এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রধান শেখ দিদারুল আলম যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করেন।

​ঘোষিত কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এবং পৃষ্ঠপোষক হিসেবে আছেন উপাধ্যক্ষ। ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন হিসাববিজ্ঞান বিভাগের প্রধান শেখ দিদারুল আলম। এছাড়া কো-মডারেটরের দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যাপক নেছারুল হক, সহকারী অধ্যাপক মোং খোয়েন এ, প্রভাষক ইমরানুল হক এবং প্রভাষক রিহাবুল আকবর মিনার।

​২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে গঠিত ৯ সদস্যের আংশিক নির্বাহী কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এঞ্জেল হুদা, সহ-সভাপতি মোঃ সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আশরাফ রাফি, সাংগঠনিক সম্পাদক তাসনিহা নূর, অর্থ সম্পাদক দুর্জয় বড়ুয়া এবং দপ্তর সম্পাদক মোঃ আবু তারেক।

​সংগঠনের নেতৃবৃন্দ বলেন,নবগঠিত এই নেতৃত্বের মাধ্যমে অ্যাকাউন্টিং ক্লাবের শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল

আপডেট সময় : ১২:৫৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬