ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশা ভোসলে মারা গেছেন হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নদীতে ফুল দিয়ে শুরু হলো পাহাড়ের প্রাণের উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিজু’ কক্সবাজার সদর হাসপাতালে হামের ঝুঁকি: অবশেষে চালু হচ্ছে আইসোলেশন ওয়ার্ড মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি নাইক্ষ্যংছড়িতে দুটি পিস্তল ও গুলি উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২ অবৈধ পন্থায় উত্তোলন হচ্ছিলো বালি, অভিযানে মালামালসহ জব্দ ঝিলংজায় মাথা ও হাতের কবজিবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রতিবাদ এক সাথে বিনা খরচে ঘর বাঁধলো চার দম্পতি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা কমিটি গঠন টেকনাফে প্রায় ২৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার বিজিবির ‘নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান’ শেষ হলো ‘রামু গ্রন্থমেলা-২০২৬’ টেকনাফে র‍্যাবের অভিযান: ৪ ভিক্টিম উদ্ধার, ২ মানবপাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার, দুটি মোটরসাইকেল উদ্ধার

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়ায় একটি গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট এনামুল হক নামে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি আব্দুস সালামের গ্যারেজে রেখে বাসায় যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই।

গ্যারেজের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন, দুজন অজ্ঞাতনামা পুরুষ ও একজন নারী তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোরদের অবস্থান শনাক্ত করে।

দীর্ঘ ২৪ ঘণ্টা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর র‍্যাব-১৫ এর একটি দল মঙ্গলবার রাতে নতুন বাহারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটিসহ রুমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। সে নতুন বাহারছড়া এলাকার একরাম হোসেনের স্ত্রী।

অভিযানের সময় ওই বাড়িতে আরও একটি মোটরসাইকেল পাওয়া যায়। রুমা আক্তার সেটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায়, র‍্যাব সেটিও জব্দ করে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত রুমা আক্তারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার, দুটি মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫