ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

৫ মাস ২১ দিন পর আবারও কক্সবাজার সমুদ্র সৈকতে “বিপজ্জনক এলাকা” নির্দেশক লাল পতাকা

৫ মাস ২১ দিন পর আবারও কক্সবাজার সমুদ্র সৈকতে “বিপজ্জনক এলাকা” নির্দেশক লাল পতাকা টাঙানো হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সরেজমিনে সৈকতের কলাতলী, লাবণী ও সুগন্ধা পয়েন্ট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানান, হঠাৎ বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে বিকেলের দিকে সি সেইফ লাইফগার্ড সদস্যরা গোসলের জন্য সমুদ্র অনিরাপদ ঘোষণা করে লাল-হলুদ পতাকার পরিবর্তে লাল পতাকা উত্তোলন করেন। এর আগে গত ৭ নভেম্বর দীর্ঘ সময় পর সৈকতে লাল পতাকার পরিবর্তে লাল-হলুদ পতাকা টাঙানো হয়েছিল, যা তুলনামূলক নিরাপদ অবস্থার ইঙ্গিত দিচ্ছিল।

লাবণী পয়েন্টে কর্মরত সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ শুক্কুর বলেন, “দুপুর পর্যন্ত সমুদ্রের অবস্থা স্বাভাবিক থাকায় লাল-হলুদ পতাকা ছিল। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হয়ে ওঠে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সঙ্গে সঙ্গে লাল পতাকা টাঙানো হয়েছে।”

সি সেইফ লাইফগার্ডের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ জানান, বর্ষা মৌসুমে সমুদ্র উত্তাল থাকলে লাল পতাকা টাঙানো হয়। এ সময় সৈকতে গর্ত ও ক্যানেল তৈরি হয়, যা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, “নির্দিষ্ট পতাকা জোনের বাইরে কোথাও গোসলে নামা যাবে না। যেখানে লাইফগার্ড সেবা রয়েছে, সেখানেই নামতে হবে। অন্যথায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

পর্যটকদের উপস্থিতি কম, আতঙ্কে অনেকে:

বৈরী আবহাওয়ার কারণে সৈকতে পর্যটকের উপস্থিতি ছিল তুলনামূলক কম। অনেকেই সমুদ্রে নামা থেকে বিরত থাকেন।

ঢাকা থেকে আসা পর্যটক রাশেদ মাহমুদ বলেন, “সকালে সৈকতে এসে দেখি আবহাওয়া মোটামুটি ভালো ছিল। কিন্তু বিকেলে হঠাৎ বৃষ্টি ও বাতাস বেড়ে যায়। লাল পতাকা দেখে আর পানিতে নামার সাহস পাইনি।”

চট্টগ্রাম থেকে ঘুরতে আসা সুমাইয়া আক্তার বলেন, “আমরা মূলত গোসল করার জন্যই এসেছিলাম। কিন্তু লাল পতাকা টাঙানো দেখে ভয় লাগছে। নিরাপত্তার জন্য নামিনি।”

রংপুরের পর্যটক সুমন মিয়া বলেন, “কয়েকদিন আগে যখন এসেছিলাম তখন লাল-হলুদ পতাকা ছিল, তখন কিছুটা স্বস্তি ছিল। এখন আবার লাল পতাকা দেখে বুঝতে পারছি পরিস্থিতি খারাপ।”

বৃষ্টিপাত ও বজ্রপাতে প্রাণহানি:

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এদিন সকালে সদর উপজেলার চৌফলদণ্ডী এলাকায় বজ্রপাতে এক লবণ চাষীর মৃত্যুর হয়েছে। যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

৪ দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্ক সংকেত জারি:

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, আজসহ টানা চার দিন (৯৬ ঘণ্টা) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে লাল পতাকা টাঙানো অবস্থায় সমুদ্রে নামা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

লাইফগার্ডরা জানান, সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা নজরদারিতে থাকলেও আবহাওয়া খারাপ থাকলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই নিরাপদ ভ্রমণের জন্য সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ মাস ২১ দিন পর আবারও কক্সবাজার সমুদ্র সৈকতে “বিপজ্জনক এলাকা” নির্দেশক লাল পতাকা

আপডেট সময় : ০৯:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬