ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকা সঞ্জয়

৪৮ দলের বিশ্ব ফুটবল লড়াইয়ে নেই বাংলাদেশ। এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব পার করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের প্রতিনিধি। কানাডায় অনুষ্ঠেয় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার ডিজে সঞ্জয়।

আগামীকাল শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় কানাডার টরেন্টো শহরে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করবেন তিনি।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে আয়োজক তিন দেশে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্বের জনপ্রিয় কয়েকজন শিল্পীর সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়।

বাংলাদেশে জন্ম নেওয়া সঞ্জয় আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন একজন সফল ডিজে ও সংগীত প্রযোজক হিসেবে। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে তার অংশগ্রহণকে অনেকেই দেখছেন বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীরা। তবে তাদের মাঝে একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর উপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছে যোগ করেছে ভিন্ন মাত্রা।

সুত্র: এনটিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকা সঞ্জয়

আপডেট সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬