ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

টেকনাফ পৌর জামায়াতের সভায় জেলা আমীর আনোয়ারী – “সীমান্ত জনপদের অধিবাসীরা আতঙ্কে দিনাতিপাত করছে “

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সারাদেশের মতো সীমান্ত জনপদ টেকনাফে চরম আতঙ্ক বিরাজ করছে। চুরি-ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও খুন-খারাবী এখন নিত্যদিনের ঘটনা। সীমান্ত এলাকা হওয়ায় এমনিতেই মানুষ সবসময় আইনশৃঙ্খলা নিয়ে আতঙ্কিত থাকে সেখানে নতুন মাত্রায় সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ায় এলাকার মানুষ উদ্বিগ্ন এবং আতঙ্কিত। আমরা জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করণে প্রশাসন কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। দলীয় বিবেচনার উর্ধ্বে উঠে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। কতিপয় দুর্বৃত্তদের হাতে সীমান্ত জনপদের মানুষের জনমাল জিম্মি হয়ে থাকবে এটা আমরা কখনো মেনে নিব না। শুধু টেকনাফ নয় পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। বারবার বিভিন্ন বিবৃতি ও সভা- সমাবেশের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছি। কিন্তু পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি এখনো পরিলক্ষিত হচ্ছে না।

তিনি আরো বলেন, সরকারের ঘোষিত বাজেট জনজীবনে ইতিবাচক কোন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এই বাজেট ধনীক শ্রেণীর জন্য সুবিধা বৃদ্ধি পাবে সুবিধা বঞ্চিত মানুষের কষ্টের মাত্রা বেড়ে যাবে বলে মনে হচ্ছে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত না করলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের আদৌ সম্ভাবনা নেই। তিনি একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনমত গড়ে তুলতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। ১১ জুন টেকনাফ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পৌরসভা সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ। শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল জলিল,ওয়ার্ড সভাপতি মনির উল্লাহ, আব্দুল্লাহ,জাহেদ আলম,মোহাম্মদ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর

টেকনাফ পৌর জামায়াতের সভায় জেলা আমীর আনোয়ারী – “সীমান্ত জনপদের অধিবাসীরা আতঙ্কে দিনাতিপাত করছে “

আপডেট সময় : ১০:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬