ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১

কক্সবাজারে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের চুড়ান্ত সূচী

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুন শনিবার কক্সবাজার জেলায় দিনব্যাপী সরকারি সফরে আসছেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

​সফরসূচী অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ১৩ জুন শনিবার সকাল ১০ টায় আকাশ পথে কক্সবাজার পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুন:খনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন। পাতলী খাল পুন:খনন অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে খাল পুন:খনন কাজের শুভ উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত এক পথসভায় যোগদান করবেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হবেন এবং দুপুর ১২ টা নাগাদসাফারি পার্কে পৌঁছে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন এবং সাফারি পার্ক পরিদর্শন করবেন।

তারপর ​দুপুরে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ কক্সবাজার জেলার প্রথম শহীদ মো: ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে পেকুয়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১ টা নাগাদ শহীদ মো: ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যবর্গের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর দুপুর পেকুয়া উপজেলা হতে নবগঠিত মাতামুহুরী উপজেলার উদ্দেশ্যে যাত্রা করে দুপুর দেড়টা নাগাদ নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

​দুপুর ২ টায় তিনি পেকুয়া উপজেলার উদ্দেশ্যে পুনরায় যাত্রা করবেন এবং নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর বিকাল সাড়ে ৪ টা নাগাদ চকরিয়া উপজেলার পৌর বাস টার্মিনালে আয়োজিত এক রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

​জনসভা শেষে বিকেল ৫ টায় চকরিয়া হতে মেরিন ড্রাইভ সড়ক অভিমুখে যাত্রা করবেন এবং মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত দর্শন করবেন। এরপর রাত ৮ টায় লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং সমাবেশ শেষে রাত ১০ টার দিকে আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে।

২০ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো কক্সবাজার আসছেন। এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের চুড়ান্ত সূচী

আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬