ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

কক্সবাজারে এক ঘন্টার বৃষ্টি পুরো সপ্তাহের সর্বোচ্চ রেকর্ড

কক্সবাজারে আজ বুধবার অঝোরে ঝরলো বৃষ্টি। সকালে আকাশ ছিল বৃষ্টিহীন থাকলেও বেলা ১১ টার দিক থেকে কালো মেঘ ছেয়ে মুহুর্তেই বৃষ্টি নামে অঝোরে। টানা ১ ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় শহরের রাস্তা-ঘাট।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, বুধবার দুপুর ৩ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমান ১৮০ মিলিমিটার। যা গত এক সপ্তাহে সর্বোচ্চ।

আর বুধবার ভোর ০৬ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ১১৪ মিলিমিটার।

“মুলত বেলা ১২ টার পর থেকে মুশলধারে যে বৃষ্টি হয়েছে তা পুরো সপ্তাহে সর্বোচ্চ। ঘন্টায় এতো বেশি বৃষ্টি আর হয় নি”- বলেন হান্নান।

ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগেই দেওয়া হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ বলেন, গত বৃহস্পতিবার থেকেই মৌসুমি বায়ুর সক্রিয়তার কথা জানানোর পাশাপাশি ভারী বর্ষণ ও পাহাড় ধসের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

হান্নান বলেন, “জুলাই বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস। এ মাসে গড়ে ২২ দিন বৃষ্টি হয়। চলমান এই বৃষ্টির প্রবণতা বুধবার বিকাল থেকে কিছুটা কমবে। এরপর ২-৩ দিনের বিরতি দিয়ে আবার বাড়তে পারে।”

মি. হান্নান বলছেন,”জুলাই মাসের প্রথম সাত দিনে জেলায় ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

“এটি ভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়, কারণ কক্সবাজারে প্রতিদিন গড়ে ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়।”

গত বছর কক্সবাজারে জুলাই মাসে ১ হাজার ৭০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। চলতি মাসে সেই রেকর্ড ভাঙতে পারে বলে জানান আব্দুল হান্নান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কক্সবাজারে এক ঘন্টার বৃষ্টি পুরো সপ্তাহের সর্বোচ্চ রেকর্ড

আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫