ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায় কক্সবাজারসহ তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাহাড় ধসের ঝুঁকিতে পেকুয়ার কয়েক’শ বসতি রামুতে ​শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির দখলের অভিযোগ শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রবাসী কিংস চট্টগ্রাম চ্যাম্পিয়ন সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, নিত্যপণ্যের সংকটের শঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৫ হাজার- আরসিপি উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র ফের পাহাড়ধস : দরিয়ানগরে নারীর মৃত্যু সোনাদিয়ায় পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু রেললাইনে পানি, ঢাকা-কক্সবাজার রোডে ট্রেন চলাচল বন্ধ রাতে মিশরের ঐতিহাসিক ম্যাচে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কক্সবাজারের সবচেয়ে গরীব উপজেলা চকরিয়া! ধনীর বাস সদরে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত দেশের ‘দারিদ্র্য মানচিত্র ২০২২’ এর তথ্যানুযায়ী কক্সবাজার জেলায় দারিদ্র‍্যের হার ২৭.৮ শতাংশ।

জেলার নয় উপজেলার মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র জনসংখ্যার বাস চকরিয়াতে যেখানে দারিদ্র‍্যের হার ৪৩.৩ শতাংশ এবং সবচেয়ে কম ১০.৩ শতাংশ দারিদ্র‍্যের হার কক্সবাজার সদর উপজেলায়।

জেলার অন্যান্য উপজেলার মধ্যে দারিদ্র‍্যের হার – ঈদগাঁও তে ১১.৭ শতাংশ, টেকনাফে ২১.২ শতাংশ, পেকুয়ায় ২৫.৫ শতাংশ, উখিয়ায় ২৭.৪ শতাংশ, রামুতে ৩০.৩ শতাংশ, কুতুবদিয়ায় ৩১.৯ শতাংশ এবং মহেশখালীতে ৩২.৭ শতাংশ।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি), রাজধানীর
বিআইসিসি অডিটরিয়ামে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরা হয়।

বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও বিবিএসের যৌথ গবেষণায় প্রণীত প্রতিবেদনটির তথ্য বলছে, দেশের বিভাগগুলোর মধ্যে বরিশালে সবচেয়ে বেশি ২৬ দশমিক ৬ শতাংশ দরিদ্র মানুষের বসবাস। এই বিভাগের মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সবচেয়ে বেশি ৬৩ দশমিক ২ শতাংশ দরিদ্র মানুষের বাস।

অন্যদিকে দেশের সবচেয়ে কম দরিদ্র অর্থাৎ ১৫ দশমিক ২ শতাংশ মানুষের বসবাস চট্টগ্রাম বিভাগে। ঢাকায় দারিদ্র্যের হার ১ দশমিক ৮ শতাং বেড়ে ১৯ দশমিক ৬ শতাংশ হয়েছে। তবে একই সময়ে দারিদ্রের হার কমেছে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মো. মাহবুব হোসেন, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস সিমোন লসন পার্চমেন্ট, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বাংলাদেশ এবং এস. আমের আহমেদ, অ্যাক্টিং অপারেশনস ম্যানেজার ও প্রোগ্রাম লিডার, হিউম্যান ডেভেলপমেন্ট (বাংলাদেশ ও ভুটান), ওয়ার্ল্ড ব্যাংক।

বিবিএসের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ওবায়দুল ইসলাম, উপমহাপরিচালক, বিবিএস এবং বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ রিপোর্ট বিষয়ক উপস্থাপনা প্রদান করেন মহিউদ্দিন আহমেদ, এমপিএইচ, ফোকাল পয়েন্ট কর্মকর্তা, দারিদ্র্য ও জীবন-জীবিকা পরিসংখ্যান (পিএলএস) সেল, বিবিএস।

অনুষ্ঠানে অতিথিগণ ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিবিএস কর্তৃক প্রণীত এই তথ্য-উপাত্ত সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাপক অবদান রাখবে।

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষণায় বিবিএস ও এসআইডির কর্মকর্তাগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায়

কক্সবাজারের সবচেয়ে গরীব উপজেলা চকরিয়া! ধনীর বাস সদরে

আপডেট সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫