ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী

কক্সবাজারের খুরুশকুলে ঐতিহ্যবাহী রাস মহোৎসব শুরু..

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে শুরু হয়েছে ৫৪তম সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব। গতকাল (রবিবার) রাতে খুরুশকুল পালপাড়া শ্রী শ্রী রাসবিহারী মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী পাঁচদিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন লামা শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী জগন্নাথনন্দ পুরী মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাস মহোৎসব উদযাপন কমিটির সভাপতি এডভোকেট নেপাল পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) আব্দুল মাবুদ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর, কক্সবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক শ্রী দুলাল কান্তি চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু ও সাধারণ সম্পাদক স্বপন দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, খুরুশকুল ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন এবং সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহিম মাস্টার।

এছাড়া রাস মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন পাল (নাজির), অর্থ সম্পাদক মাস্টার পিকলুময় পাল, জেলা বিএনপির সদস্য এডভোকেট সাইফুল্লাহ নূর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতিম পালের সঞ্চালনায় ধর্মীয় আলোচনা করেন চন্দনাইশ গাছবাড়িয়া শচ্চিদানন্দ ধামের অধ্যক্ষ শ্রীপাদ মিলন গোস্বামী, মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তী, উখিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক অজিত দাশ এবং ডা. শ্রী কমল হরি পাল।

আগামী ৭ নভেম্বর (শুক্রবার) ভোর পর্যন্ত চলবে এ রাস মহোৎসব। পাঁচদিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে শুভ অধিবাস, পূজা-অর্চনা, বিশেষ প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ, হরিনামযজ্ঞ, লীলা প্রদর্শনীসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভা শুরুর আগে পবিত্র গীতা পাঠ করেন আনিকা পাল। পরে খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রয়াত শিবলু পালের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন

কক্সবাজারের খুরুশকুলে ঐতিহ্যবাহী রাস মহোৎসব শুরু..

আপডেট সময় : ০১:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫