ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগরে গভীর নিম্নচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল
বছরব্যাপি হাইস্কুলের সার্ধশতবর্ষ উদযাপন

এবার ৫ স্কুলের ১৫০ শিক্ষার্থী পাচ্ছে সুন্দর হস্তাক্ষর পুরস্কার

কক্সবাজারে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় বছরব্যাপী উদযাপন করছে বিদ্যালয়ের সার্ধশতবর্ষ কর্মসূচি।

১৮৭৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এবারের আয়োজনে ছিলো ‘সুন্দর হস্তাক্ষরে হাইস্কুল’ শিরোনামে হস্তাক্ষর প্রতিযোগিতা। এতে অংশ নেয় কক্সবাজার জেলা শহরের ৫টি স্কুল।

প্রাক্তন ছাত্র পরিষদের সংগঠক শাহজান চৌধুরী জানান, এই প্রতিযোগিতায় ১৫০ জন শিক্ষার্থীকে দেয়া হচ্ছে পুরস্কার। যাদের বিতরণ করা হবে শিক্ষা সামগ্রী। শিশুদের সুন্দর হস্তাক্ষরে আগ্রহী করতেই এমন আয়োজন।

প্রাক্তন ছাত্র পরিষদের সংগঠক ইয়াসির আরাফাত বলেন,”কক্সবাজার হাইস্কুল স্বতন্ত্র কিছুনা, এটি পুরো কক্সবাজারের সম্পদ। এ জেলার শিক্ষা প্রসারে এই প্রতিষ্ঠানের ভুমিকা রয়েছে। এর ইতিহাস অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও জানা উচিৎ। সে লক্ষ্যেই আমাদের এমন উদ্যোগ।”

আগামী শনিবার (২৫ জানুয়ারি) বিদ্যালয়ের শহীদ শাহ আলম -বশির মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের কথা জানিয়েছে প্রাক্তন ছাত্র পরিষদ।

সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে আছে কক্সবাজারের অন্যতম স্টেশনারি বিপনী প্রতিষ্ঠান হোসেন ব্রাদার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার শেখ আশিকুজ্জামান জানান, হোসেন ব্রাদার্সের ৫০ বছর হতে যাচ্ছে। সেইসাথে জেলার ঐতিহ্যবাহী এমন একটা প্রতিষ্ঠানের আয়োজনের সাথে থাকতে পারা অসাধারণ ব্যাপার।

উল্লেখ্য বিগত বছরের ৩১ ডিসেম্বর গ্রাফিতি উন্মোচন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে শুরু হয় বিদ্যালয়ের সার্ধশতবর্ষ উদযাপনের বছরব্যাপী কর্মসূচী। যা এবছরের শেষার্ধে জমকালো আয়োজনে সাঙ্গ হওয়ার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগরে গভীর নিম্নচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

বছরব্যাপি হাইস্কুলের সার্ধশতবর্ষ উদযাপন

এবার ৫ স্কুলের ১৫০ শিক্ষার্থী পাচ্ছে সুন্দর হস্তাক্ষর পুরস্কার

আপডেট সময় : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫