ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩১তম প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হালিমা খাতুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘উপসচিব’ পদে পদোন্নতি লাভ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদোন্নতি প্রদান করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার ১২ নম্বর ওয়ার্ডের কলাতলীর আলহাজ মৌলানা আবদুল গফুরের পুত্রবধূ এবং তাঁর স্বামী রফিকুল ইসলাম মানিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও কোম্পানি আইনবিষয়ক পরামর্শক।

হালিমা খাতুন একজন মেধাবী, দক্ষ, সৎ ও নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবনে ইতোমধ্যে স্বীয় যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও পদে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি ইতিপূর্বে পরিকল্পনা কমিশন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া; উপজেলা নির্বাহী কর্মকর্তা, বুড়িচং, কুমিল্লা; অতিরিক্ত জেলা প্রশাসক, মাগুরা; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন

আপডেট সময় : ০৮:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬