ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২ উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

উখিয়ায় এনজিও ‘রিক’ এর গোপন নিয়োগ নিয়ে প্রশ্ন, স্থানীয়দের ক্ষোভ

উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৩, ১৪, ১৫, ১৬ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (RIC) পরিচালিত জিএফডি (GFD) প্রকল্পের জনবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম অনুযায়ী উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও সংস্থাটি তা না করে অভ্যন্তরীণভাবে সিভি সংগ্রহের মাধ্যমে নিয়োগ কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

অভিযোগে জানা গেছে, RIC এনজিও কোনো ধরনের প্রকাশ্য বিজ্ঞপ্তি ছাড়াই কমিউনিটি মোবিলাইজার (CM) পদে ৪ জন এবং আউটরিচ মনিটরিং টিম (OMT) পদে আরও ৪ জন—মোট ৮ জন কর্মী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে। এতে যোগ্যতাসম্পন্ন স্থানীয় চাকরিপ্রার্থীরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না এবং স্থানীয় জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে।

অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইন এ বিষয়ে বলেন, “সরকারি নির্দেশনা বহির্ভূতভাবে RIC এনজিও তাদের জিএফডি প্রকল্পে জনবল নিয়োগ দিচ্ছে—এমন তথ্য জানার পর সত্যতা নিশ্চিত করতে আমি RIC কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারা জানান, WFP-এর সিদ্ধান্ত অনুযায়ী ইন্টারনালি নিয়োগ কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু আমাদের স্পষ্ট দাবি, সরকারি নীতিমালা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে জনবল নিয়োগ দিলে স্থানীয়দের বঞ্চিত করা হবে। এতে স্বজনপ্রীতির মাধ্যমে নিজেদের লোক নিয়োগ দেওয়ার পাশাপাশি আর্থিক অনিয়মের যথেষ্ট সম্ভাবনা থেকে যায়।

তাই আরআরআরসি মহোদয়সহ সকল ক্যাম্প প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে এই ধরনের অবৈধ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে স্থানীয়দের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে অধিকতর যোগ্যতাসম্পন্ন স্থানীয়দের নিয়োগ নিশ্চিত করতে হবে।”

স্থানীয় ভুক্তভোগীদের মতে, উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা না রেখে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিলে প্রকল্পে স্বচ্ছতা নষ্ট হওয়ার পাশাপাশি প্রশাসনিক জবাবদিহিও দুর্বল হয়ে পড়বে। তারা দ্রুত বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া চালুর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী

উখিয়ায় এনজিও ‘রিক’ এর গোপন নিয়োগ নিয়ে প্রশ্ন, স্থানীয়দের ক্ষোভ

আপডেট সময় : ০৯:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬