ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ার সাংবাদিক মিজবাউল হকের স্ত্রী মারা গেছেন, জানাজা বৃহস্পতিবার কচ্ছপিয়ার ৪ যুবক মালয়েশিয়াগামী ট্রলারে প্রাণ হারালো : এলাকায় শোকের ছায়া হাতি তাড়াতে গিয়ে ৩ রোহিঙ্গা অপহৃত স্ত্রীকে হত্যা করে হাত ও মাথা বিচ্ছিন্ন, স্বামী গ্রেপ্তার ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা অটোরিকশার আসনের নিচে ৪০ হাজার ইয়াবা, চালক আটক চকরিয়ার খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু বিদ্যুৎ উদ্বৃত্তের দাবির দেশে লোডশেডিং: আসল সংকট কোথায়? কক্সবাজারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: প্রথম দিনে উপস্থিতি ৫৬% কক্সবাজারে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সময় লাগবে : মন্ত্রী ফের মাইন বিস্ফোরণ, পাঁচ দিনে পা হারালেন দুই রোহিঙ্গা যুবক বন্য হাতির আক্রমণে ধান পাহারায় থাকা কৃষকের মৃত্যু গাড়ির বাম্পারের ভেতরে ৩৬ হাজার ইয়াবা, চালক আটক আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে ১ জুলাই

ইন্টারনেট ব্যাংকিং বন্ধ থাকছে ৪ দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর আওতাধীন আইবিএফটি ব্যবস্থার মাধ্যমে পি-টু-পি লেনদেনের অপব্যবহার রোধে চার দিনের জন্য ইন্টারনেট ব্যাংকিংসহ কিছু আর্থিক লেনদেনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত এমএফএস ব্যক্তিক অ্যাকাউন্টের পি-টু-পি লেনদেন (সেন্ড মানি) সীমিত করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং দৈনিক সর্বোচ্চ লেনদেনের সংখ্যা হবে ১০টি।

তবে মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী স্বাভাবিক লেনদেন চালু থাকবে। এ ছাড়া উল্লিখিত সময়সীমায় অন্যান্য সকল ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উল্লিখিত সময়ে সকল প্রকার লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে এবং কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

এছাড়া একই সময়কালে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং, অর্থাৎ আইবিএফটির মাধ্যমে সকল প্রকার লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকসমূহকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়সীমা শেষে সকল ধরনের আর্থিক লেনদেন স্বাভাবিক নিয়মে পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ার সাংবাদিক মিজবাউল হকের স্ত্রী মারা গেছেন, জানাজা বৃহস্পতিবার

ইন্টারনেট ব্যাংকিং বন্ধ থাকছে ৪ দিন

আপডেট সময় : ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬