ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২ উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের স্বর্ণপদক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করলেন টেকনাফের সাউদা

শিক্ষকের দিকনির্দেশনা, পরিবারের অনুপ্রেরণা আর নিজের মেধা এই তিনের সম্মিলিত প্রয়াসে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে টেকনাফের শিক্ষার্থী সাউদা বিনতে হোসেন। কক্সবাজার জেলার সর্ববৃহৎ স্বর্ণপদক বৃত্তি হিসেবে খ্যাত আলোকিত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা–২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে সে।

সাউদা টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয়ের প্রথম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। তার বাবা একজন সরকারি চাকরিজীবী এবং মা একজন গৃহিণী।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) প্রকাশিত ফলাফলে দেখা যায়, মুহাম্মদীয়া রিয়াদুল জান্নাহ্ আলিম মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণির A+ গ্রেড গ্রুপ থেকে স্বর্ণপদক ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে সাউদা। আলোকিত শিক্ষা আলিম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা উদযাপন পরিষদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে সে।

এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রাইভেট শিক্ষকদের নিরবচ্ছিন্ন তত্ত্বাবধান, সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন সাউদার অভিভাবকরা। তাঁদের মতে, শিক্ষকদের উৎসাহ ও যত্নই সাউদার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলেছে এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাউদা যেন তার শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন করে দেশের জন্য একজন যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এই প্রত্যাশায় তারা সবার দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, সাউদার বড় ভাই শাহীর হোসেন আয়ানও এর আগে মেধা ও শিক্ষার বিকাশে আয়োজিত টেকনাফের হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করে পরিবারের শিক্ষাগত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী

আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের স্বর্ণপদক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করলেন টেকনাফের সাউদা

আপডেট সময় : ০১:০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬