ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইজারল্যান্ড কোচ

২০২৬ বিশ্বকাপের অন্যতম আলোচিত ম্যাচ হয়ে উঠেছে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার লড়াই। ম্যাচটিতে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মিশরীয়দের প্রশ্ন তোলার পর থেকেই বিষয়টি ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

তবে এই বিতর্কে মিশরের পক্ষ নেননি সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মতো তিনিও মনে করেন, আর্জেন্টিনার ম্যাচে রেফারিং ছিল স্বচ্ছ ও ন্যায্য।

আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ ব্যবধানে হারের পর ম্যাচটি নিয়ে নানা সমালোচনা সামনে এলেও ইয়াকিন সেসব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। আর্জেন্টিনাকে রেফারিরা বাড়তি সুবিধা দেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সাধারণত মনে করি ম্যাচগুলো ন্যায্যই হয়। আজকাল ভিএআর এবং প্রযুক্তির সাহায্যে সবকিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। আর্জেন্টিনার খেলার ধরন বেশ কঠিন ও আগ্রাসী। তারা প্রতিটি ম্যাচেই তাদের চতুরতা ও কৌশল দেখায়। তারা প্রচণ্ড আবেগ ও জেদ নিয়ে খেলে, আর আপনি যদি মাঠে তাদের সামনে শক্ত হয়ে দাঁড়াতে না পারেন, তবে তাদের হারানো কঠিন। কিন্তু আমি বলবো না যে সেখানে খারাপ বা নেতিবাচক কিছু ঘটেছে।’

রেফারিং নিয়ে ম্যাচ-পরবর্তী বিতর্ক প্রসঙ্গে সুইজারল্যান্ড কোচ আরও বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর কথা দিয়ে কিছু সমাধান করার চেষ্টা করা উচিত নয়। যা করার সুযোগ, তা খেলার ওই ৯০ মিনিটের মধ্যেই আসে। ম্যাচ শেষে অপমান বা কাদা ছোড়াছুড়ি করা একেবারেই অর্থহীন।’

সুত্র : দৈনিক যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইজারল্যান্ড কোচ

আপডেট সময় : ০২:০২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬