ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা বনকর্মীরদের হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ৯০ জনের বিরুদ্ধে মামলা মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীম কক্সবাজারে অস্ত্র মামলার পলাতক আসামি আবু সিদ্দিক গ্রেপ্তার পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল ‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

আর্জেন্টিনার নীল-সাদা রঙে রাঙল টেকনাফ

কক্সবাজারের টেকনাফে ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছিল শুক্রবারের বিকেল। আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বাইক শোডাউন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে উৎসবমুখর পরিবেশে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন শত শত সমর্থক।

শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও নানা রঙের ব্যানারে সজ্জিত মোটরসাইকেল নিয়ে সমর্থকরা অংশ নেন এই ব্যতিক্রমী আয়োজনে।

শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মনোরম মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও আনন্দঘন উপস্থিতিতে টেকনাফজুড়ে সৃষ্টি হয় এক উৎসবের আবহ।

বাইক শোডাউন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান—কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও সংগতি সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত ফুটবলপ্রেমী ও দর্শনার্থীরা উপভোগ করেন এক আনন্দঘন বিকেল।

আয়োজকদের পক্ষ থেকে হেলাল উদ্দিন জানিয়েছেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। এমন আয়োজন তরুণদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

ফুটবলকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী আয়োজন টেকনাফের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা

আর্জেন্টিনার নীল-সাদা রঙে রাঙল টেকনাফ

আপডেট সময় : ০৭:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬