ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজার সমিতির অফিসে চাচা-ভাতিজার ৩০ লাখ টাকার ইয়াবাকান্ড! কুতুপালংয়ে চাঞ্চল্য, চুপ প্রশাসন সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশেষ ব্যবস্থায় সেন্টমার্টিনে নিত্যপণ্য সরবরাহ; বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা কর অঞ্চল কক্সবাজারে ৯৬ নবনিযুক্ত কর্মীর বরণ অনুষ্ঠান ​টেকনাফে যুব প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা রামুর চাঞ্চল্যকর সৈয়দ হোসেন হত্যা মামলার প্রধান আসামি আক্তার কামাল সিলেট থেকে গ্রেফতার পাহাড়তলীর মৌলভী পাড়ার মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল ফেনীতে গ্রেফতার : দায় স্বীকার ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি মহড়া কক্সবাজারে লাগানো হবে ২৮ লক্ষ গাছ পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, আতঙ্কে উপকূলবাসী জেলায় পাহাড় ধসে ১৯, পাহাড়ী ঢলে ভেসে গিয়ে ৩ জনসহ মোট ২২ জনের মৃত্যু : প্লাবিত নিম্নাঞ্চল পারিবারিক বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু রোহিঙ্গা কার্যক্রমে স্থানীয়দের ৬০ শতাংশ নিয়োগের দাবি এমপি কাজলের উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ

অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাকে ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময়ে অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাগলকাণ্ডের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে।

বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কারো কারো পদোন্নতি দেওয়া হয়েছে। এদিকে যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদের কিন্তু ধরা হচ্ছে, চেষ্টা চলছে। প্রতিদিন দু-একজন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে। তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

কনস্টেবল থেকে শুরু করে ডিসি পদমর্যাদার পুলিশ সদস্যরা সরাসরি গুলি করেছেন। অভিযোগ আছে তাদের পদায়ন, বদলি, পদোন্নতি দিয়েছেন। এ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ধরা তো হচ্ছে। দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাজার সমিতির অফিসে চাচা-ভাতিজার ৩০ লাখ টাকার ইয়াবাকান্ড! কুতুপালংয়ে চাঞ্চল্য, চুপ প্রশাসন

অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাকে ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৭:০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫