ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব বাবা দিবস আজ শাহনেওয়াজ চৌধুরী পুনরায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মনোনীত নাসিরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন তাসনিমুর রহমান হরমুজ প্রণালী ফের বন্ধ করলো ইরান “জনগণ কে সাথে নিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে” কক্সবাজারে এইচআইভি আক্রান্তদের ৯৩ শতাংশই রোহিঙ্গা, বাড়ছে উদ্বেগ “মিয়ানমারে সেফজোন করা হলে আমরা ফিরে যাবো”: রোহিঙ্গা নেতা জুবায়ের কক্সবাজার কলেজের শিক্ষার্থীদের সমুদ্র বিষয়ক জ্ঞান বিনিময় কর্মসূচী ও শিক্ষামূলক সফর রশিতে ঝুলছিলো গৃহবধুর মরদেহ, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা ​‘ঘরে বসে খেলা বিশ্বের প্রথম ফুটবলার নেইমার’, ব্রাজিলের প্রেসিডেন্ট শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ধানের শীষের পক্ষে ভোট করায় রেমিটেন্স যোদ্ধাকে সাজানো হয়েছে মাদক ছিনতাইকারী – প্রতিবাদ ও ব্যাখ্যায় কবির আন্তর্জাতিক শরণার্থী দিবস আজ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জমির হোসেন গ্রেফতার স্বামীকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, স্ত্রী গ্রেপ্তার

এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ২৭ টাকা

আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের সুযোগে জুন মাসের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কেজিতে ২ টাকা ৩০ পয়সা করে কমেছে। তাতে বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম কমছে ২৭ টাকা ৬০ পয়সা।

সোমবার জুন মাসের জন্য এলপিজির নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে।

নিয়ন্ত্রক সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতিটন ৫৮০ দশমিক ৫০ ডলার, যা মে মাসের জন্য ছিল ৫৯৭ ডলার।

সেই হিসাবে প্রতিকেজি এলপিজির দাম দাঁড়াচ্ছে ১১৬ টাকা ৯৪ পয়সা, যা মে মাসে ছিল ১১৯ টাকা ২৪ পয়সা। অর্থাৎ প্রতিকেজিতে দাম কমেছে ২ টাকা ৩০ পয়সা।

নতুন দর অনুযায়ী জুন মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডার ১৪০৩ টাকা, ১৫ কেজি সিলিন্ডার ১৭৫৪ টাকা, ২০ কেজি সিলিন্ডার ২৩৩৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডার ২৯২৪ টাকা, ৩০ কেজি সিলিন্ডার ৩৫০৮ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডার ৫ হাজার ২৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে; মে মাসে এই দাম ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা। রেটিকুলেটেড পদ্ধতির গ্যাসের দাম জুন মাসে ধরা হয়েছে ১১৩ টাকা ১৯ পয়সা।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব বাবা দিবস আজ

এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ২৭ টাকা

আপডেট সময় : ০৮:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫