ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার প্যাসিফিক বীচ রিসোর্টে আগুনে পুড়ে ছাই ৩ কটেজ, ক্ষতি ৭০ লাখ টাকা খেলাঘরের মানববন্ধন :শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তির দাবী ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া নতুন আলোচনায় কারা?  / উখিয়ায় ৬ বছর ধরে ‘মেয়াদউর্ত্তীণ’ ছাত্রদলের আহবায়ক কমিটি  চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা, জড়িতদের শাস্তি দাবি অভিযুক্ত ডিবি কার্যালয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র‍্যাব ​টেকনাফে তরুণদের কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত কুতুবদিয়ায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন চকরিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে ৩টি কামানের গোলা উদ্ধার শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং 

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখন সম্ভব নয়- খলিলুর

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ১২:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • 503

এই মুহূর্তে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের টেকপাড়া আছিমং পেশকার পাড়ায় রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘মাহা সাংগ্রেং পোয়ে বা জলকেলি উৎসবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, “এই মুহুর্তে আরাকানের যে অবস্থা তাতে রোহিঙ্গাদের নিরাপদ ভাবে প্রত্যাবাসন করা সম্ভব নয়। আমরা সব পক্ষের সঙ্গে কাজ করছি যেনো আরাকানে শান্তি এবং স্থিতাবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।”

“আমরা সব দরজা খোলা রেখেছি, সকলের সাথে আলাপ করছি।”

তিনি মনে করেন, সকল দেশ একসঙ্গে কাজ করে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রোহিঙ্গা প্রত্যাবাসন সহজতর হয়ে উঠবে।

তবে মিয়ানমার জান্তার পক্ষ থেকে বলা ১ লক্ষ ৮০ হাজার রোহিঙ্গা যাচাই-বাছাইয়ের মধ্যদিয়ে প্রত্যাবাসনযোগ্য বিষয়টি একটি উল্লখযোগ্য সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করেন ড. খলিলুর রহমান।

এর আগে দুপুরে বাংলাদেশ সরকারের এই হাই রিপ্রেজেন্টেটিভ যান উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তিনি রোহিঙ্গাদের সাথে জুমার নামায আদায় করেন জানিয়ে বলেন, “আমি তাদের বলেছি জাতিসংঘের একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, সেখানে রোহিঙ্গাদের সংঘবদ্ধ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। যেখানে তারা তাদের ভবিষ্যত আকাঙ্খা ও স্বপ্ন নিয়ে কথা বলতে পারবে।”

খলিলুর রহমান বলেন, “আমরা আশাবাদী আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ঈদ নিজ দেশে করার রোহিঙ্গাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার লক্ষ্যে আমরা কাজ করছি।”

রাখাইন সম্প্রদায়ের সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সকল ধর্ম, নৃগোষ্ঠী ও সংস্কৃতিতে পরিপূর্ণ একটি দেশ। দেশে এখন উৎসবের আমেজ চলছে।

এমন আয়োজন আগামীতে এ দেশের সংস্কৃতিতে বড় ধরণের ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জলকেলি উৎসব উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন ক্যাং পরিদর্শনকালে ড. খলিলুর রহমানের সাথে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মো: সালাহউদ্দিনও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখন সম্ভব নয়- খলিলুর

আপডেট সময় : ১২:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫