ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

সেন্টমার্টিনে পৌঁছালো এ মৌসুমের প্রথম জাহাজ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুট দিয়ে এ মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন পৌঁছেছে। রোববার (০১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছে জাহাজটি। এর আগে সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেয় জাহাজটি। প্রথমদিকে ৭০০ পর্যটকের কথা বলা হলেও পরে জাহাজ কর্তৃপক্ষ জানায় ৫৯২ জন পর্যটক নিয়ে দ্বীপে গেছে জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিচ কর্মী সেন্টমার্টিনের সুপারভাইজার জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫৯২ পর্যটক নিয়ে সেন্টমার্টিনে পৌঁছেছে এ মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ। তাদের নিরাপত্তায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সকালে নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজ ছাড়ার সময় পরিদর্শনে এসে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, সেন্টমার্টিনে যাত্রা সাধারণত নভেম্বর থেকে শুরু হয়। সরকারের নানা সিদ্ধান্তের কারণে এবছর আজকেই জাহাজ চলাচল শুরু হয়েছে। পরিবেশ রক্ষার জন্য নানা নিয়মকানুন মানতে হবে পর্যটকদের। যেখানে কোন পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার করা যাবে না। সেন্টমার্টিনে যেতে পর্যটকদের প্রয়োজন হচ্ছে ট্রাভেল পাস। ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ্যাপস তৈরি করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের

সেন্টমার্টিনে পৌঁছালো এ মৌসুমের প্রথম জাহাজ

আপডেট সময় : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪