ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেসে গেছে ৩ হাজার ৯১৮ পুকুর-ঘেরের মাছ, ক্ষতি ৪৬ কোটি টাকা কক্সবাজারে পানিবাহিত রোগ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সতর্কতা “বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- কক্সবাজারে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম চট্টগ্রাম থেকে কক্সবাজার: টেন্ডার সিন্ডিকেটের কেন্দ্রে ‘রয়েল নাসির’ ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ-এর ত্রাণ কার্যক্রম পরিদর্শন করলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিব বন্যার্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রদল,রামুতে দেড় হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ জননেতা নুরুল আবছারের ওপেন হার্ট সার্জারি সোমবারের বদলে হবে বৃহস্পতিবার কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৪ জেলের মরদেহ উদ্ধার কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার্যক্রম বাঁশের সাঁকোই হলো মৃত্যুফাঁদ, রামুতে প্রাণ গেল যুবকের পুলিশের ‘বিশেষ’ অভিযান: আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগই মাদক মামলায় ‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’ ফ্রান্স কি স্পেনকে ভয় পাচ্ছে? ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী

টেকনাফে রমজান মাসে সিগারেট বিক্রি না করায় দোকানদারকে মারধর

টেকনাফে পবিত্র রমজান মাসে দিনের বেলায় সিগারেট বিক্রি না করায় এক দোকানদারকে মারধর করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাটি শান্ত করার জন্য ঘটনাস্থল পরিদর্শনে যায় টেকনাফ মডেল থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। দিনের বেলায় সিগারেট বিক্রি না করাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দোকানী আলী জানান, ‘দুপুরের নামাজ শেষে দোকান খোলার পর রুবেল এসে সিগারেট চায়। রমজান উপলক্ষে সিগারেট বিক্রি করতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে দোকানে হামলা চালিয়ে মারধর এবং লুটপাট করেন। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি’।

প্রত্যক্ষদর্শী কেফায়েত উল্লাহ বলেন, দোকানী সিগারেট না দেওয়াতে তাঁকে মারধর করার সময় দোকানে বসা তিনজন এগিয়ে আসলে আমাদেরকেও মারধর করেন।

স্থানীয় আনোয়ার বলেন, পবিত্র রমজানে এধরণের ঘটনা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। সিগারেট বিক্রি না করলে যে মারধর করে এমন নজির কোথাও দেখিনি। এসব দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা উচিত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভেসে গেছে ৩ হাজার ৯১৮ পুকুর-ঘেরের মাছ, ক্ষতি ৪৬ কোটি টাকা

টেকনাফে রমজান মাসে সিগারেট বিক্রি না করায় দোকানদারকে মারধর

আপডেট সময় : ০৮:১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫