ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরির সাহিত্য আড্ডা, বিজয়ীদের পুরস্কার প্রদান প্রশাসনের নির্দেশনা মানেন না বিএনপি নেতা, ইজারার নামে সরকারি জমি দখলের অভিযোগ কুতুবদিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা বনকর্মীরদের হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ৯০ জনের বিরুদ্ধে মামলা মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীম কক্সবাজারে অস্ত্র মামলার পলাতক আসামি আবু সিদ্দিক গ্রেপ্তার পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

২৫০ টাকার জন্য মা’রধ’র- টেকনাফে বৃদ্ধের মৃ’ত্যু

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা নামক এলাকায় পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা মনির ঘোনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দিলদারুল আহমদ (প্রকাশ মুন্সি দিলদার) (৫০)। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ১ নং ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সোবহান এর ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মুরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আবুল হাসেমের সাথে তার পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে ।পরে ঘটনাস্থল থেকে দিলদারুল আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আবুল হাসেম নিহত দিলদারুল আহমদের কাছ থেকে মুরগী বিক্রয়ের বকেয়া বাবদ ২৫০ টাকা চাওয়াকে কেন্দ্র মারামারির সূত্রপাত।
নিহত দিলদারের স্ত্রী সেলিনা আক্তারের দাবি, তাঁর স্বামীকে উলুবনিয়া রাস্তার মাথা নামক বাজারে আবুল হাসেম অন্ডকোষে লাথি এবং ঘুষি মেরে হত্যা করেছে।তিনি এর তদন্তপূর্বক সুষ্টু বিচার চেয়েছেন।
টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরির সাহিত্য আড্ডা, বিজয়ীদের পুরস্কার প্রদান

২৫০ টাকার জন্য মা’রধ’র- টেকনাফে বৃদ্ধের মৃ’ত্যু

আপডেট সময় : ০৭:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫