পেকুয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন মৃত্যুবরন করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
তিনি পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক টানা তিনবারের চেয়ারম্যান, এডভোকেট, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম কামাল হোসেন পেকুয়া পৌরসভার পূর্ব গোয়াখালী এলাকার মরহুম আলহাজ কবির আহমদ সওদাগরের জ্যেষ্ঠ সন্তান।
বুধবার দুপুর ২ টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পেকুয়া প্রতিনিধি: 






















