টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক আহমদকে (৩৬) গ্রেফতার করেছে এসআরবি-১৫।
বৃহস্পতিবার হোয়াইক্যং ইউনিয়নের বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোস্তাক আহমদ টেকনাফের হোয়াইক্যং এলাকার নুর আহমদের পুত্র।
এসআরবি-১৫ জানায়, মোস্তাক আহমদের বিরুদ্ধে চান্দগাঁও থানার জিআর মামলা নং-১৮১/২২ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(খ) ধারায় সাজা পরোয়ানা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























