ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু ৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে।

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, ধর্তব্য অপরাধে জড়িত এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ০১ জন ছিনতাইকারী, ০৪ জন মাদক ব্যবসায়ী, ০৭ জন মাদক সেবনকারী, ধর্তব্য অপরাধে জড়িত ০৪ জন এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ০২ জন আসামী। অভিযানকালে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চুয়াল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ছিনতাইকারী মোবারক ওরফে সালমান ওরফে ঈদ মোবারক (২৬)-এর বিরুদ্ধে পূর্বেও দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

​গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলো বেলাল হোসেন (২৮), এরফানুল করিম (২৯), জুনায়েদ (২০) এবং পারভেজ ওরফে মনু (২০),নাসির উদ্দিন (৪৫), মোঃ কালু (৪০), জমির উদ্দিন (৪০), শাহরিয়ার ছিদ্দিক তাওসিফ (২৩), ফারদীন রহমান (২৪), নুরুল আলম (৩৫) এবং মোঃ ইউনুছ (২৬), মোঃ জাহেদ (১৯), মোঃ আব্দুল্লাহ (২৬), নাহিদুল ইসলাম (২০) এবং রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ আলী (২৭),রিপন বড়ুয়া এবং মোঃ রাসেল।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮

আপডেট সময় : ০৯:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬