ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত নেতার বিরুদ্ধে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরের অভিযোগ হিমছড়িতে গোসলে নেমে সানি, আকাশ ও হারুনের মৃত্যু রামুর বাঁকখালী নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের,বর্নের মানুষের উন্নয়ন করা হবে- কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে মীর হেলাল হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু টেকনাফ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন সম্পন্ন সমুদ্রে জনসমুদ্র বিসর্জনে যা অর্জন রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান”

রামুর বাঁকখালী নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

  • আনিস নাঈম:
  • আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • 44

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

হিন্দু ধর্মীয় নেতারা জানান, এবার পুরো রামু উপজেলায় মোট ২৪ টি প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। তার মধ্যে ফকিরা বাজার সংলগ্ন নদী তীরে পাঁচটি, পশ্চিম রাজারকুলে চারটি, পুকুরে তিনটি। অপর বারোটি প্রতিমা সমুদ্র সৈকতে নেয়া হয়েছে।

বাঁকখালী নদীর পাড়ে প্রতীমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু থানার ওসি একে ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, সমাজসেবক আতিকুল ইসলাম আতিকসহ অনেকে।

বিসর্জনকে কেন্দ্র করে নদীর তীরে ভক্তদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আগামী দিনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন সুশান্ত পাল বাচ্চু।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতার বিরুদ্ধে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরের অভিযোগ

রামুর বাঁকখালী নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬