ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ডাকাত আটক

নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন থেকে অস্ত্রসহ জাহেদুল ইসলাম রাব্বি (১৭) নামে এক ডাকাতকে আটক করেছে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক। এর আগে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারিচবুনিয়া থেকে তাকে আটক করা হয়।

আটক জাহেদুল ইসলাম রাব্বি বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম নারিচবুনিয়া এলাকার লাল মিয়ার ছেলে।

বিজিবি জানায়, আটক জাহেদুল ইসলাম রাব্বি নুরুল আবছার প্রকাশ লেংড়া আবছারের ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে বিজিবিকে স্বীকারোক্তি দেয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, জাহেদুল ইসলাম রাব্বি নামে এক ডাকাতকে আটক করে, বিজিবি থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ডাকাত আটক

আপডেট সময় : ০১:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫