ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা

রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপনের প্রতিবাদে কক্সবাজারে গান ও কবিতায় প্রতিবাদ জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।

শুক্রবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ শিরোনামে এ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইয়ো না ম্রিয়মাণ’ এবং কাজী নজরুল ইসলামের ‘দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ, দাও প্রাণ’ গান দুটি পরিবেশন করেন শিল্পীরা। এ সময় কবিতা পাঠেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠান আয়োজকরা বলেন, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপে তাঁর সৃষ্টিকে মুছে ফেলা যায় না। বরং এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অজ্ঞতা ও সংকীর্ণতাই প্রকাশ পায়। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এসবের প্রতিবাদ জানানো প্রয়োজন।

ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, “বিশ্বকবির ছবিতে কালি দেওয়াটা আসলে কবির কিছু যায় আসে না, বরং যে বা যারা দিয়েছে, সেটা তাদের নিজেদের অপমান। এতে রবীন্দ্রনাথের কিছু হয় না।”

তিনি বলেন, “এসব করার মধ্য দিয়ে তারা সমাজ ও দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে, তারা সুরের মধ্য দিয়ে এর অসুরতাকে প্রতিহত করে।”

উদীচী কক্সবাজারের সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কারাভোগ তিনি চান না। বরং তাঁদের রবীন্দ্রনাথের সাহিত্য পড়ার সুযোগ দেওয়া উচিত।

“তারা রবীন্দ্র না পড়েই এসব করেছে। সুর, কবিতা, কবিত্ব, এ ধরনের সৃষ্টিশীল বিষয়গুলোকে তো সীমান্তের কাঁটাতার দিয়ে বিচার করা যায় না। এসব তো পাখির মতো, দুনিয়াজুড়ে উড়ে বেড়ায়,” বলেন তিনি।

সৌরভ দেব আরও বলেন, যারা এসব সৃষ্টিকে গ্রহণ করতে পারে না, তাদের সেই সীমাবদ্ধতাই প্রকাশ পায় এ ধরনের কর্মকাণ্ডে।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলো বিভিন্ন সময়ে নানা কৌশলে হাজির হয়। অনেক সময় নিজেদের অজ্ঞতার প্রকাশ ঘটায় এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে।

“তাই আমাদের প্রতিবাদ সুরের মাঝে। আমরা রবীন্দ্রনাথের সুর আর নজরুলের সুরে আমাদের প্রতিবাদ জানিয়েছি,” বলেন তিনি।

জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না বলেন, কালি লেপে কোনো সৃষ্টিকে ধ্বংস করা যায় না। মননে সাম্প্রদায়িকতা বাসা বাঁধলে মানুষ এ ধরনের কাজ করে।

সংস্কৃতিকর্মী কানন বড়য়া বিশাল বলেন, “আপনি যত বেশি ধারণ করবেন, তত বেশি সমৃদ্ধ হবেন। বিশ্বকবিকে ধারণ করতে না পারা কারও ব্যর্থতা হতে পারে, কিন্তু সামগ্রিক অর্থে এটি গৌণ।”

আয়োজকেরা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের গান-কবিতার মধ্য দিয়ে অসহিষ্ণুতা ও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ জানানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো?

রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

আপডেট সময় : ০৮:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬