ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার

দেশের প্রতিটি নাগরিক ও সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করছেন এবং নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন এই বার্তা বিশ্বকে দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা।

সোমবার ( ১২ অক্টোবর) দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে লোহাগাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র বিশ্বের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে দুর্গোৎসব ঘিরে গুজব, অপপ্রচার ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

ছোট কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে উৎসবকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ বিন-আখন্দ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত,চট্টগ্রাম জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেন পিভিএম,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী,দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু,উপজেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,সেক্রেটারি অ.ন.ম নোমান,উপজেলা এনসিপির প্রধানসমন্বয়কারী জহির উদ্দীন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোহাগাড়া শাখার সভাপতি রিটন কান্তি বিশ্বাস,চট্টগ্রাম দক্ষিণজেলাধীন লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন নাথসহ অন্যান্যরা।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনায় কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। সভায় অতিথিরা,যে কোন মূল্যে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু,সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের উপর গুরুত্বারোপ করেন। সভার শেষে দুটি এতিমখানার শিশু শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলার পদুয়া ইউনিয়নে পদুয়া গুপ্তবাড়ি পূজামণ্ডপ ও পদুয়া বাসুদেব বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার

শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আপডেট সময় : ০৯:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬