ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভূয়া ডাক্তার শনাক্ত পূর্বক ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকালে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা আদায় করা ভূয়া চিকিৎসকরা হলেন-মালুমঘাট মা মনি হাসপাতালের চিকিৎসক মো:আলী আকবর খান ও চিরিংগা হাসপাতালের পশ্চিম পাশে দীর্ঘদিন ধরে ধাত্রী হিসেবে কাজ করে আসা হুসনে আরা।

এসময় চিরিংগা শহরের হাসপাতাল সড়কের রিদুয়ান কবির নিশান নামে এক ডিএমএফকে ১০ হাজার টাকা,সোনালী ট্রের্ডাস ফার্মেসিকে ১০ হাজার এবং সেইফ মিডিসিন কর্নার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।তিন ফার্মেসি ও দুই ভূয়া চিকিৎসককে ১লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেশিওলজি) ডা: মো: মামুন অর রশিদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিসকাত উদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬