ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী তুমব্রু সীমান্তে তিনটি ব্যাগে মিলল ৪ লাখ বার্মিজ ইয়াবা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী অসুস্থ : সিসিইউতে ভর্ত রামুতে সত্যপ্রিয় মহাথেরোর ৭ম প্রয়াণ বার্ষিকী পালিত বিজিবি’র পৃথক অভিযান : ১ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা নারী

ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

” ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার” এ শ্লোগানে কক্সবাজার ও বান্দরবান জেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে দু’দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড প্রদানে নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে করণীয় বিষয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে বর্তমান সরকার নানাবিধ সামাজিক সুরক্ষা সহায়তা প্রদান করছে।
এর অংশ হিসেবে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড বিতরণ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি।
জেলা প্রশাসক আরো বলেন, প্রশিক্ষকদের শুধু প্রশিক্ষণ প্রদানের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ নয়, মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদেরকেই ভূমিকা পালন করতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ এর সভাপতিত্বে এতে বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শাহী নেওয়াজ বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প হচ্ছে ফ্যামিলি কার্ড।তাই এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও নিখুঁতভাবে সম্পন্ন করার মূল কাজের ভিত্তি হচ্ছে তথ্য সংগ্রহ। এই কাজে নিয়োজিত ব্যক্তিদের তাই উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করতে এই আয়োজন।

প্রশিক্ষণে ২২ জন সরকারি বিভিন্ন দপ্তর ও দুই জেলার উপজেলা সমাজসেবা কর্মকর্তারা অংশ নিচ্ছে।
কর্মশালায় ফ্যামিলি কার্ড উপকারভোগীদের প্রকৃত তথ্য নির্ভুল যাচাই-বাছাই সংগ্রহ ও ডেটা কালেকশন এবং ডেটাবেজ তৈরি ও যথাযথ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির

ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬