সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য, লেখা বন্ধ করার জন্য, আমাদের পক্ষের লেখার জন্য যে আমরা সাইবার সিকিউরিটি আইন করছি, তা কিন্তু একেবারেই না।
সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ফেক অ্যাকাউন্ট করে মানুষকে হেনস্তা করা হয়, হয়রানি করা হয়, মানুষ সুইসাইডাল পর্যায়ে চলে যায়– সেগুলো থেকে জনগণকে নিরাপত্তার জন্য, এমনকি অনেক সাংবাদিকদের নামেও তো ভুয়া তথ্য, গুজব রটনা করা হয়।
ইয়াসের খান চৌধুরী বলেন, সুরক্ষিত রাখার জন্য একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেটা আপনারাও একমত হয়েছেন।
তিনি বলেন, আশ্বস্ত করতে চাই যে, সাংবাদিকদের সুরক্ষার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার সাংবাদিকদের সুরক্ষিত রাখার জন্য কাজ করে যাচ্ছে।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টিটিএন ডেস্ক: 




















