ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে সাংবাদিক কাশেমের মায়ের জানাজা সম্পন্ন স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার :পেকুয়ায় ২৭ গ্রামীণ সড়ক এইচবিবি ও ইউনিব্লকে উন্নীতের উদ্যোগ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ঘূর্ণিঝড়ের আভাস সন্ত্রাসী-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের জন্য তারেক রহমানের কঠোর বার্তা সেনাসদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী বিশেষ অভিযানে সদর থানা পুলিশের জালে ৯ জন পেকুয়া কিংস্টন স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আমিনের মৃত্যু : শুক্রবার সকাল ৯ টায় জানাজা সাবেক পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজা শুক্রবার দুপুর আড়াইটায় : হাশেমিয়া মাদ্রাসা মাঠে জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ গা দিয়ে দুর্গন্ধ আসে’, ‘লুঙ্গি পরে এসেছেন কেন’?

ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 103

ফুটপাত হকারমুক্ত করা নাগরিকদের জনদাবি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, হকারদের জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফুটপাত হকারমুক্ত করা নাগরিকদের দাবি, জনদাবি এটি। হকাররা এমনভাবে ফুটপাত এবং সড়ক দখল করে থাকেন, এতে জনগণকে স্বস্তি দিতে পারছি না। হকাররা যাতে কেউ বেকার না হন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে । এর সঙ্গে অস্থিরতা সৃষ্টির কোনো সম্পর্ক নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক পিএসসিসহ পাবলিক পরীক্ষায় কারও বিরুদ্ধে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। এখনো প্রজ্ঞাপনের সুযোগ আছে। যিনি বিসিএস পরীক্ষায় প্রজ্ঞাপনে নাম না আসায় আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন, তাকে ধৈর্য ধরার আহ্বান জানাই। এছাড়া প্রজ্ঞাপনে নাম না আসা বাকিদেরকেও ধৈর্য ধরতে হবে। এখনো সময় রয়েছে। রাজনৈতিক পরিচয় যা-ই হোক সেটি বিবেচনায় নেয়া হবে না।

তিনি আরও বলেন, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি দলের প্রধান এবং স্পিকারের এখতিয়ারভুক্ত। তার ঘটনা তদন্ত চলছে। মামলায় চার্জশিটে যদি তার নাম আসে, সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনায় নেয়া হচ্ছে। অপরাধ সংঘটিত হলে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে সাংবাদিক কাশেমের মায়ের জানাজা সম্পন্ন

ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬