কক্সবাজার শহরে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় লালদীঘি এলাকায় হাজি শাহি কাচ্চি ঘরকে কাঁচা ও রান্না করা খাবার একই সাথে একই ফ্রিজে সংরক্ষণ করা, খাদ্য কর্মীদের মাথায় হেয়ার নেট ব্যবহার না করার অপরাধে ২০ হাজার টাকা এবং রুমালিয়ার ছড়া একালায় মেসার্স রেনু স্টোরকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মিস্টির দোকান, মুরগির দোকান, মাংসের দোকান, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা ব্যবহার করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা,এসব বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। এসময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















