ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলছে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৭ বাস টার্মিনালে কুলসুমা হত্যা: এরফানকে প্রধান আসামি করে মামলা জানাজায় মানুষের উপস্থিতি প্রমান করে সাহাব উদ্দিন সিকদার ছিলেন গণমানুষের নেতা” দেশের ১৫ গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার ইলিয়াস রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ গঠিত আকাশ পথে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাহারছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ১১’শ রোগী রামুতে সাংবাদিক কাশেমের মায়ের জানাজা সম্পন্ন স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার :পেকুয়ায় ২৭ গ্রামীণ সড়ক এইচবিবি ও ইউনিব্লকে উন্নীতের উদ্যোগ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ঘূর্ণিঝড়ের আভাস সন্ত্রাসী-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের জন্য তারেক রহমানের কঠোর বার্তা সেনাসদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের

চলছে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৭

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেফতার করেছে।

বিশেষ অভিযানে গেলো ২৪ ঘন্টায় ছিনতাইকারী, মাদকসেবী এবং ধর্তব্য অপরাধের আসামিদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে কক্সবাজার পৌর এলাকা থেকে ৩ জন পেশাদার চোর ও ছিনতাইকারীকে আটক করা হয়। তারা হলেন— পশ্চিম কুতুবদিয়া পাড়ার মোঃ ছাদেক হোসেন (২০) ও আব্দুল করিম (৩৬) এবং আমতলী এলাকার মোঃ ওসমান (২৪)।

​একই অভিযানে মাদক সেবনের অভিযোগে পুলিশ আরও ৬ জনকে আটক করেছে। আটককৃত মাদকসেবীরা হলেন— খুরুলিয়া হিন্দু পাড়ার প্রকাশ চন্দ্র শর্মা (৪৫), পেশকার পাড়ার জালাল (৪৫), লাইট হাউজ পাড়ার তাবারক হোসেন (২৫), পাহাড়তলীর ইসলাপুরের আব্দুর শুক্কুর (২৫), চট্টগ্রাম সাতকানিয়ার টিপু দাস (২৫) এবং রামুর রশিদনগরের মোঃ মুহিত (২৪)।

​এছাড়া বিভিন্ন ধর্তব্য অপরাধে জড়িত থাকায় আরও ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মহেশখালীর নতুন বাজারের মো: সাহাব উদ্দিন (৩৪), ঈদগাহের কামাল (৪২), টেকপাড়ার নুরুল আমিন লালু (৪০), পাবনার মোঃ জাফর শেখ (৩৩), ভারুয়াখালীর ফয়সাল করিম ওরফে কালু (২৬), পুরাতন বাহার ছড়ার মালেক উদ্দিন (৫০), পটিয়ার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে কক্সবাজার পৌর এলাকার নয়ন দে (৩৬) এবং ঘোনাপাড়ার মোহন দে (৩৫)।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চলছে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৭

চলছে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১৭

আপডেট সময় : ১১:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬