রামু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবুল কাশেম’র মায়ের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তেচ্ছিপুল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবুল কাশেমের মা নুর নাহার বেগম গত ১৫ সেপ্টেম্বর শারীরিক অসুস্থ বেড়ে যাওয়ার পর কক্সবাজার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শারীরিক অবস্থা অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। প্রায় আটদিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবুল কাশেম জানান দীর্ঘদিন ধরে মায়ের ডায়বেটিকস, ফুঁসফুস, কিডনি ও প্রেসারের সমস্যা ছিলো। আইসিইউতে প্রায় আটদিন ছিলো, লাইফ সাপোর্টে চারদিন থাকার পরে মা মৃত্যুবরন করেন। তিনি মায়ের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
এদিকে সাংবাদিক আবুল কাশেমের মায়ের মৃত্যুতে কক্সবাজার ও রামুর সাংবাদিকরা সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
জানাজায় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: 























