ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই শোক শেষ হবার নয়: সাংবাদিক আতাহার ইকবালের বিদায় বিদ্যুৎস্পৃষ্টে ডাম্পার চালকের মৃত্যু লামায় বোনের পালিয়ে বিয়ে:ভাইয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বন্যাদুর্গত কক্সবাজারসহ ৫ জেলায় তিন মাসের জন্য ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কার ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল লামায় ভাড়াবাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে আইন পাস বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
কক্সবাজারে বিএনপির সমাবেশে সালাউদ্দিন

২৪ এর অভ্যুত্থানে বিএনপি’র অবদান সবচেয়ে বেশি- কাজল

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 503

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ভারত থেকে জুলাই আন্দোলন মনিটরিং করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

২৪ এর অভ্যুত্থানে বিএনপি’র অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে এ নেতা বলেন,”তারেক রহমান লন্ডন থেকে মনিটরিং করতেন আর সালাহউদ্দিন সাহেব ভারত থেকে আন্দোলন মনিটরিং করেছেন।”

সোমবার বিকেলে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে শহীদ হয়েছে ১৪০০ জন। এরমধ্যে ৮৪৮ জনই বিএনপি’র বলে দাবি তার।

তিনি আরও বলেন, আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ ও কারাগারে বন্দী ছিল বিএনপির কর্মী। তাই ২৪ এর অভ্যুত্থানে বিএনপি ছিল না বিষয়টি হাস্যকর বলে মনে করেন তিনি।

কাজল বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ মোট চার দাবিতে বিএনপির এই মহা সমাবেশের আয়োজন।

প্রধান উপদেষ্টা মো. ইউনূসকে উদ্দেশ্য করে কাজল বলেন, ডিসেম্বরের মধ্যে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। আন্দোলন সংগ্রামের হুশিয়ারী দিয়ে এ নেতা বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এই শোক শেষ হবার নয়: সাংবাদিক আতাহার ইকবালের বিদায়

কক্সবাজারে বিএনপির সমাবেশে সালাউদ্দিন

২৪ এর অভ্যুত্থানে বিএনপি’র অবদান সবচেয়ে বেশি- কাজল

আপডেট সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫