ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সম্ভাব্য দলীয় প্রার্থী যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য ফৌজুল কবির ফজলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, লোহাগাড়া উপজেলা বিএনপির যাচাই-বাছাই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আসহাব উদ্দিন চৌধুরী। সদস্য হিসেবে রয়েছেন নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে সম্ভাব্য প্রার্থী বাছাই, তাঁদের জনসম্পৃক্ততা ও সাংগঠনিক অবস্থান পর্যালোচনা এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ করবে এ কমিটি। পরে যাচাই-বাছাই শেষে প্রস্তুত করা তালিকা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কাছে উপস্থাপন করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ইউনিয়নগুলোতে দলীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের লক্ষ্যে উপজেলা ভিত্তিক এসব কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করবেন। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সরাসরি মতামত গ্রহণ করে বাস্তবভিত্তিক পর্যালোচনার মাধ্যমে নিরপেক্ষ মতামতসহ প্রতিবেদন প্রস্তুত করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতা, দলীয় অবস্থান এবং সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তৃণমূলের মতামত বিবেচনায় নিয়েই প্রার্থী তালিকা প্রস্তুতের এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগ :

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা

লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’

আপডেট সময় : ১১:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬