কক্সাবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।অভিযানে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকা থেকে গেলো ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন চোর/ছিনতাইকারী, ৭ জন মাদক সেবনকারী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ৬ জন ধর্তব্য অপরাধে জড়িত আসামী রয়েছে।
অভিযানে আটক চোর ও ছিনতাইকারী মোঃ রফিকের (৩০) বিরুদ্ধে পূর্বেও চুরি ও পুলিশ আইনের অধীনে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
অন্যান্য অপরাধে গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছেন মাদক সেবনকারী মোঃ রুবেল (৩৩), মোঃ ইমরান (২৭), মোঃ তৈয়ব (২৮), নুর কবির (৩৮), মোস্তফা কামাল (৩৯), তামিরুল ইসলাম (৫০) ও সাদেক হোসেন (২০)।
ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে তাইন্যা (২২)-কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ধর্তব্য অপরাধে গ্রেফতার করা হয়েছে হুমায়ুন কবির মুরাদ (৪৫), রবিউল ইসলাম (২২), মনজুর আলম (২৭), মোঃ ফারুক (২৯), মোহাম্মদ ইসমাইল (২০) এবং হামিদ উল্লাহ (৩৮)-কে।
কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, পৌর এলাকা ও আশেপাশের ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই ও অপরাধ প্রবণতা রোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















