কক্সবাজার জেলার অন্যতম শাস্ত্রীয় সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ”সৃজন” সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
“সংগীত হোক নতুন দিগন্তের সৃজনশীল পথ চলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
শুক্রবার কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিলো নানান আয়োজন।
আয়জনে ছিলো শাস্ত্রীয় সংগীত, যন্ত্র সংগীত, আবৃত্তি, কথামালা, নৃত্য, গান,
সনদপত্র ও ক্রেস্ট বিতরণ।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্না, সৃজন সংগীত ভুবনের উপদেষ্টা বিশিষ্ট সংগীত প্রেমী ডাক্তার ইফতেখার উদ্দিন কুতুবী, কক্সবাজার জেলা সংগীত শিল্পী পরিষদের সভাপতি বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরমান উল্লাহ , সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মনির মোবারক, কক্সবাজার জেলা শিশু একাডেমি শিশু বিষয়ক কর্মকর্তা রিয়েল মিয়া, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেবদাস, দরিয়া নগর সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জয়ন্তী রাণী দে, ঝিনুক নাট্য কেন্দ্রের সাধারণ সম্পাদক জুয়েল দত্ত ভুলু, বীচ ম্যানেজমেন্ট কমিটির সচিব রায়হান উদ্দিন আহমেদ ,কক্সবাজার সৃজন সংগীত ভুবনের সাধারণ সম্পাদক নিশান ধর, অর্থ সম্পাদক কিশোর চৌধুরী আবীর।
সানিয়াতের সঞ্চালনায় ও প্রিয়া দত্তের সভাপতিত্বে কথামালায় অতিথিরা বলেন – শিল্প, সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অসাম্প্রদায়িক চেতনার মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলবে এবং সুখী সুন্দর সাংস্কৃতিক সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভুমিকা রাখবে।
শেষে সৃজন সংগীত ভুবনের শিক্ষার্থীদের গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি: 





















