ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী- জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা নেয়া হয়েছে কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু রামুর প্রজ্ঞামিত্র বিহারে ৪০তম স্বর্গপুরী উৎসব : পুন্যার্থীর ঢল কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রেং উৎসব ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান জমি পরিদর্শনকালে এমপি কাজল- দ্রুত ঈদগাঁওতে আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন হবে চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বুলবুল আকতার ফালংজিতে শুরু হলো “থানগ্রেং” পা ফোলা কি গুরুতর কোনো রোগের লক্ষণ নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ অপহৃত উদ্ধার ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং নাইক্ষ্যংছড়িতে সেতুর রেলিং থেকে পড়ে যুবকের প্রাণহানি

বিশ্ব বেতার দিবস উপলক্ষে কক্সবাজার বেতার কেন্দ্রের নানা আয়োজন 

বিশ্ব বেতার দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

“বেতার ও জলবায়ু পরিবর্তন” এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে লিংক রোডস্থ আঞ্চলিক বেতার কেন্দ্র প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এসব কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবির।

উদ্বোধনকালে তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বেতার একটি শক্তিশালী গণমাধ্যম। দুর্যোগের সময়ে সঠিক বার্তা, দিক-নির্দেশনা, কৃষি,মহামারি থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর শক্তি বেতার।তথ্যপ্রযুক্তির অবাধ প্রসারের ফলে সম্প্রচার জগতে ব্যাপক পরিবর্তন আসলেও গ্রামগঞ্জ ও দুর্গম এলাকায় এখনও বেতার তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ গণমাধ্যম।

পরে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন সহকারে শোভাযাত্রাটি কেন্দ্র প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়।
এতে কক্সবাজার বেতারের কর্মকর্তা, সংবাদকর্মী এবং সংবাদ পাঠক-পাঠিকা, বিভিন্ন শিল্পী এবং কলা-কুশলীরাসহ কমিউনিটি রেডিও নাফ ও সৈকতের কর্মকর্তারা অংশ নেয়।
পরে আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী- জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা নেয়া হয়েছে

বিশ্ব বেতার দিবস উপলক্ষে কক্সবাজার বেতার কেন্দ্রের নানা আয়োজন 

আপডেট সময় : ১২:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫