ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময়

কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন।

হাইকোর্টের নির্দেশ অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে বিভিন্ন স্থাপনা নির্মাণকাজ করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ চলছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ গত রোববার এই আদালত অবমাননার মামলাটি দায়ের করে।

মামলার বিবরণ অনুযায়ী, জনস্বার্থে দায়ের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট ইতোপূর্বে রুল জারি করেছিলেন এবং শুনানি শেষে ২০১১ সালে কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা এবং বালিয়াড়িতে নির্মিত সব স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছিলেন। আদালতের সেই নির্দেশনা অনুসারে এর আগে দুই দফায় বালিয়াড়িতে স্থাপিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।

তা সত্ত্বেও কক্সবাজার পৌরসভা নতুন একটি প্রকল্প গ্রহণ করে বালিয়াড়ির ভেতরে নির্মাণকাজ চালিয়ে আদালতের আদেশ অমান্য করছে—এমন অভিযোগের ভিত্তিতেই মামলাটি করা হয়। আজ সোমবার মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘২০১০ সালে যখন সমুদ্রসৈকত দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছিল, তখন জনস্বার্থে বিবেচনা করে রিট পিটিশন দায়ের করে সমুদ্রসৈকত সুরক্ষার নির্দেশনা চাওয়া হয়েছিল। শুনানি শেষে সমুদ্রসৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা এবং বালিয়াড়িতে স্থাপিত সব স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত। দীর্ঘ আইনি লড়াই শেষে নির্দেশনা বাস্তবায়িত হয়।’

তিনি আরও বলেন, ‘২৪ আগস্টের পরে আবার বালিয়াড়িতে রাস্তা নির্মাণ করে সৈকতকে দখল করার চেষ্টা করছে, যা আদালত অবমাননার শামিল।’

আইনজীবী আরও জানান, শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত আগামীকাল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। একই সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা একটি রিট পিটিশনের ওপরও শুনানি হবে বলে জানা গেছে।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে সুপার শপে আগুন

কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

আপডেট সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬