কক্সবাজার শহরে অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামী মোঃ কালু (২৭)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৫। শুক্রবার (২৮ আগস্ট) রাতে শহরের শহীদ মিনার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, হত্যাচেষ্টা, ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি কালু শহীদ মিনার রোড এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে করা হয়।
গ্রেপ্তারকৃত কালু কক্সবাজার সদর উপজেলার ফদনার ডেইল (সমিতি পাড়া) এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথি পর্যালোচনায় জানা গেছে, কালুর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি এবং চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 




















