ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে জনগণের গণজোয়ারের কৃতজ্ঞতায় তাদের পাশে থাকতে হবে” -আনোয়ারী অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশিদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সভাপতি,সাধারণ সম্পাদকসহ দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে বিজয়ী হলেন যারা ছেলের বিজয় দেখে যেতে পারলেন না মা নি’হ’ত নয়, ক্যাম্পে গু’লি’বিদ্ধ সেই শিশুর অবস্থা আশংকাজনক মাটির নিচ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে বিভিন্ন পদে যারা জয়ী চকরিয়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে পুড়ে যুবকের মৃত্যু কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে সদস্য পদে ৫ বিজয়ী যারা পুলিশের আশ্বাসে বাসটার্মিনালে সড়ক অবরোধ প্রত্যাহার : সালমানের জানাজা শনিবার সকাল ১০ টায় দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন : ভোট দিয়েছেন ১২শ ২৫ জন,অনুপস্থিত ১০৫ জন

বিগত নির্বাচনে জনগণের গণজোয়ারের কৃতজ্ঞতায় তাদের পাশে থাকতে হবে” -আনোয়ারী

​বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক “দায়িত্বশীল শিক্ষা শিবির” অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “আল্লাহ তা’আলা মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। তাই আমাদের আল্লাহর খলিফা হিসেবে তাঁর রাসূলের (সা.) দেখানো পথে মানুষকে ডাকতে হবে। এ কাজ করতে গিয়ে যতোই বিপদ-মুসিবত আসুক, তা ধৈর্য ও দৃঢ় সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে।”

​তিনি আরও বলেন, “বিগত নির্বাচনে এ এলাকার মানুষ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছিল। এ কৃতজ্ঞতাস্বরূপ এখানকার মানুষের সার্বিক বিপদ-আপদে শরিক হতে হবে। পাশাপাশি জুলুমের উৎখাত এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আরও গতি যোগ করতে হবে।”

​টেকনাফ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নূরুল হোসাইন সিদ্দিকী ও টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিক উল্লাহ।

​কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুর রহিম নুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা ফরিদুল আলম ও মাওলানা ইউনুস আনসারী, সহ-সেক্রেটারি সরওয়ার আলম ও মোহাম্মদ আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (সাবেক ইউপি সদস্য), বায়তুলমাল সেক্রেটারি আব্দুস শাকুর ডালিম, সমাজকল্যাণ সেক্রেটারি নুর মোহাম্মদ এবং অফিস ও প্রচার সেক্রেটারি তাসলিম উদ্দিন প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

বিগত নির্বাচনে জনগণের গণজোয়ারের কৃতজ্ঞতায় তাদের পাশে থাকতে হবে” -আনোয়ারী

আপডেট সময় : ০১:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬