ঢাকা ০২:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা 

বিগত নির্বাচনে জনগণের গণজোয়ারের কৃতজ্ঞতায় তাদের পাশে থাকতে হবে” -আনোয়ারী

​বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক “দায়িত্বশীল শিক্ষা শিবির” অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “আল্লাহ তা’আলা মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। তাই আমাদের আল্লাহর খলিফা হিসেবে তাঁর রাসূলের (সা.) দেখানো পথে মানুষকে ডাকতে হবে। এ কাজ করতে গিয়ে যতোই বিপদ-মুসিবত আসুক, তা ধৈর্য ও দৃঢ় সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে।”

​তিনি আরও বলেন, “বিগত নির্বাচনে এ এলাকার মানুষ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছিল। এ কৃতজ্ঞতাস্বরূপ এখানকার মানুষের সার্বিক বিপদ-আপদে শরিক হতে হবে। পাশাপাশি জুলুমের উৎখাত এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আরও গতি যোগ করতে হবে।”

​টেকনাফ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নূরুল হোসাইন সিদ্দিকী ও টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিক উল্লাহ।

​কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুর রহিম নুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা ফরিদুল আলম ও মাওলানা ইউনুস আনসারী, সহ-সেক্রেটারি সরওয়ার আলম ও মোহাম্মদ আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (সাবেক ইউপি সদস্য), বায়তুলমাল সেক্রেটারি আব্দুস শাকুর ডালিম, সমাজকল্যাণ সেক্রেটারি নুর মোহাম্মদ এবং অফিস ও প্রচার সেক্রেটারি তাসলিম উদ্দিন প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

বিগত নির্বাচনে জনগণের গণজোয়ারের কৃতজ্ঞতায় তাদের পাশে থাকতে হবে” -আনোয়ারী

আপডেট সময় : ০১:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬