ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে: ১৬ কূটনৈতিক মিশন দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট্রাইব্যুনালে তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

এতে ট্রলারে থাকা পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি।

সোমবার বিকালে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে বলে বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন।

নিখোঁজ ৫ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “তিন দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলে ‘এফবি বরকত’ ট্রলারে করে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায় সোমবার বিকালে সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

“পরে কাছাকাছি থাকা পাথরঘাটার অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ভাসতে থাকা ডুবে যাওয়া ট্রলারের কিছু অংশ দেখতে পান। এরপর তারা সাগরে ভাসতে থাকা আট জন জেলেকে উদ্ধার করে বিষয়টি আমাদের জানান।”

ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি বলে গোলাম মোস্তফা জানিয়েছেন।

তিনি বলেন, বঙ্গোপসাগরে এফবি বরকত নামের ট্রলারটি ডুবে যাওয়ার খবর তারা অন্য একটি ট্রলারের জেলেদের কাছ থেকে পেয়েছেন। ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। উদ্ধার অভিযানে তিনটি টিম কাজ করছে; এর মধ্যে পাথরকাটা কোস্ট গার্ডের বড় একটি টিম রয়েছে। উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

আপডেট সময় : ০১:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬